ads

রবিবার , ৩০ মার্চ ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনে অংশ নিতে পারছেন না সোহেল ভূইঞা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩০, ২০১৪ ৬:৪১ অপরাহ্ণ
নির্বাচনে অংশ নিতে পারছেন না সোহেল ভূইঞা

নরসিংদী প্রতিনিধি :  ৩১ মার্চের নরসিংদী উপজেলা নির্বাচনে  মোঃ সোহেল ভূঞার প্রতিদ্বন্বিতা করতে পারছেন না। রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে হাইকোর্টের রুল ও তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা সহ তাকে  নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা  করার সুযোগ দেয়ার নির্দেশ ১৩ এপ্রিল পর্যন্ত চেম্বার জজ স্থগিত ঘোষণা করেছেন। যার ফলে সোহেল ভূঞা ব্যাপক পোস্টারিং করে, ব্যাপক প্রচারনা চালিয়েও নরসিংদী  সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার সুযোগ হারিয়েছেন।
জানা গেছে, নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে সোহেল ভূঞা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন। রিটার্নিং অফিসার মনোনয়ন পত্র বাছাই শেষে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামী হিসেবে তার মনোনয়ন পত্র গত ৫মার্চ বাতিল ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে সোহেল ভূঞা আপিল কর্তৃপক্ষের নিকট বাতিল আদেশের বিরুদ্ধে আপিল দাখিল করলে সেখানেও তার আপিল খারিজ হয়ে যায়। পরবর্তীতে সোহেল ভূঞা রিটার্নিং অফিসারের বাতিল আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ রুল জারী সহ সোহেল ভূঞার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার নির্দেশ প্রদান করেন। হাইকোর্টের নির্দেশ পেয়ে সোহেল ভূইয়া তার মার্কা বৈদুতিক বাল্ব সংবলিত পোষ্টারিং, লিফলেটিং, মাইকিং ও ব্যানার সাটিয়ে ব্যাপক প্রচারনা চালায়। কিন্তু পরে হাইকোর্ট বিভাগের এই রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন চেম্বার জজ আদালতে একটি পিটিশন দাখিল করেন। চেম্বার জজ এই পিটিশনের শুনানী শেষে হাইকোর্ট বিভাগের ১৯ মার্চের আদেশ ১৩ এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষণা করেন। উল্লেখ্য যে,নরসিংদী শহরের দক্ষিণ সাটিরপাড়া মহল্লার আবু সাইদ ভূইঞার পুত্র  সোহেল ভুঞার বিরুদ্ধে নরসিংদীতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

Need Ads
error: কপি হবে না!