ads

রবিবার , ২৬ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ার মিরপুরে ভ্যান চালকের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ৫২৭
কুষ্টিয়ার মিরপুরে ভ্যান চালকের লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার ভাঙ্গা বটতলা নামক স্থান থেকে ১২ বছর বয়সী নিশান নামের এক কিশোর ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ জুলাই রবিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের পাশে ভাঙ্গা বটতলা নামক নির্জন স্থান থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা জানান, রবিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের পাশে ভাঙ্গা বটতলা নামক নির্জন স্থান থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নিশান পোড়াদহ গ্রামের এনামূল হকের ছেলে। শনিবার বিকেলে পোড়াদহ রেল গেট থেকে কয়েকজন ব্যাক্তি মাঝিহাট যাওয়ার জন্য নিশানের ইঞ্জিন চালিত ‘পাখি’ ভ্যান যোগে রওয়ানা হয়। এর পর থেকে নিশানকে আর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময়ে গলা কেটে নিশানকে হত্যা করে তার লাশ ভাঙ্গা বটতলায় ফেলে গেছে হত্যাকারীরা। নিশানের ভ্যান’র কোন সন্ধান মেলেনি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। খুব শীঘ্রই নিহত কিশোরের হত্যাকারীদের আটক করা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভাঙ্গায় পাট কাটা নিয়ে সংঘর্ষে আহত ১৫ পরবর্তী সংবাদ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃদ্ধকে পুড়িয়ে হত্যা

সর্বশেষ - খুলনা বিভাগ

Shamol Bangla Ads