রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গৌড়দিঘী হিন্দু সম্প্রদায় কর্তৃক আয়োজিত শ্রী শ্রী গোবিন্দের ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধাগোবিন্দায় জয়তু: বিশ্ব শান্তি কল্পে লীলা কীর্ত্তণ গতকাল বুধবার শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয়েছে।

উপজেলার শ্রী শ্রী রাধা-গোবিন্দ ( ভজন) মন্দির প্রাঙ্গনে গ্রামের দ্বীনহীন ভক্তবৃন্দ কর্তৃক যৌথ আয়োজনে প্রতি বছরের ন্যায় এই বছরও লীলা কীর্ত্তণ অনুষ্ঠিত হচ্ছে। এই ১৬প্রহরের লীলা কীর্ত্তণে কীর্ত্তণ পরিবেশন করেন সাতক্ষিরার ভক্ত হরিদাস, পাংশা রাজবাড়ির শ্রীযুক্ত বাবু শুকদেব অধিকারি, সাতক্ষিরার ভক্তিমতি পার্ব্বতী ও বগুড়ার শ্রীমতি প্রনতি দেবী (পপি)। এতে এলাকার শত শত হিন্দু সম্প্রদায়ের লোকজনের স্বত:ফুর্ত উপস্থিতিতে মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করার এক লীলা ভূমিতে পরিণত হয়।
এবিষয়ে মন্দির কমিটির সভাপতি শ্রী সুবীর চন্দ্র মজুমদার বলেন, আমাদের সম্প্রদায়ের গ্রামের সকল লোকজনের সার্বিক সহযোগিতায় প্রতি বছর এই লীলা কীর্ত্তণের আয়োজন করে থাকি। আমরা মহান সৃষ্টি কর্তাকে স্মরণ ও তার গুনকীর্ত্তন করে তার অপার দয়া কামনা ও আর্শীবাদ পাওয়াই আমাদের এই লীলা কীর্ত্তণ করার একমাত্র উদ্দ্যেশ্য। এই লীলা কীর্ত্তণ কোন বিশৃঙ্খলা ছাড়াই সবার সহযোতিায় আমরা তা শান্তিপূর্ণ ভাবে শেষ করেছি।




