গাবতলী(বগুড়া) প্রতিনিধি : নির্বাচনের ফলাফল বাতিল, নেতাকর্মীদের মামলা প্রত্যাহার ও তত্তাবধায়ক সরকারের দাবীতে দেশব্যাপী ১৮ দলের ডাকা লাগাতার অবরোধ এবং গাবতলীর নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহার ও গন গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলালের নেতৃত্বে মিছিল হয়েছে। বৃহস্পতিবার বগুড়ার গাবতলীতে অবরোধ ও জেলা জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল শান্তিপুর্নভাবে পালিত হয়েছে। হরতাল ও অবরোধ চলাকালে কোন যানবহন চলাচল করতে দেখা যায়নি, অফিস, ব্যাংক বীমা খোলা থাকলেও কোন প্রকার লেনদেন হয়নি। সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। পৌর বিএনপির সভাপতি ডাঃ ছাবেদ আলীর সভাপতিত্বে এতে পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু জাফর মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান, বিএনপিনেতা সাজেদুর রহমান মোহন, রেজা পাইকার, আবু তাহের, আঃ যুবদলনেতা তাজুল, নিভা, সোহাগসাপরু, মুরাদ, শফিকুল, মোস্তা, ছাত্রদলনেতা হযরত, মতি, সেন্টু, বকুল, রানা, স্বেচ্ছাসেবক দলনেতা মোনারুল ইসলাম টুটুন, কৃষকদলনেতা রাজু, মতি ১৮ দলীয় ঐক্যজোট বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করেছে। এতে থানা বিএনপি সভাপতি সংগ্রাম কমিটির আহবায়ক আমিনুর রহমান তালুকদার, উপজেলা জামায়াতের আমীর মাওঃ মাকসুদুর রহমান, জামায়াতের সেক্রেটারী আব্দুল মজিদ, বিএনপিনেতা ওবায়দুল হক ফটু, আনার, রঞ্জু, অপরদিকে থানা ১৮ দলের যুগ্ম আহবায়ক সাবেক ছাত্র-যুবদল ও বিএনপিনেতা সাইফুল ইসলাম সাইফের নেতৃত্বে প্রহসনের নির্বাচন ও শফথের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বেরকরা হয়। এসময় সাইদুল, সাগর, মাসুদ, রায়হান, সাবলু, দিপু, তাজুল, লেমন, শাওন, রয়েদুল, নয়ন, মন্টু ও সাহেবালীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ




