ads

মঙ্গলবার , ২৫ মার্চ ২০১৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জীবননগরে ডাকাতির চেষ্টা : ২ জনকে কুপিয়ে আহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৫, ২০১৪ ৬:৫৪ অপরাহ্ণ
জীবননগরে ডাকাতির চেষ্টা : ২ জনকে কুপিয়ে আহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর আন্দুলবাড়ীয়ায় ডাকাতির চেষ্টায় ব্যর্থ হয়ে ডাকাতরা গৃহকর্ত্রী নুরজাহান (৩৮) ও তার মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী সোনিয়া খাতুন (১৩) কে কুপিয়ে গুরুতর আহত করেছে। পরে ডাকাতরা ১টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে আন্দুলবাড়িয়ার পোকামারি গ্রামে এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

জানা যায়, সোমবার দিবাগত রাতে জীবননগর আন্দুলবাড়িয়ার পোকামারি গ্রামের আব্দুস সালামের বাড়ীতে ১০-১২ জন ডাকাতদল হানা দেয়। ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির চেষ্টা চালায়। এসময় বাড়ির সদস্যদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে তারা দু’জনকে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় বোমার বিস্ফোরণ ঘটায়। আহতদের উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাচনে নিয়োজিত টহলরত সেনাবাহিনী ও জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জীনননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!