ads

সোমবার , ২৪ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল­ার মেঘনায় আ’লীগ : বরুড়ায় বিএনপি জয়ী

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৪, ২০১৪ ৭:৪১ অপরাহ্ণ
কুমিল­ার মেঘনায় আ’লীগ : বরুড়ায় বিএনপি জয়ী

কুমিল্লা প্রতিনিধি :  ৪র্থ দফা উপজেলা নির্বাচনে কুমিল­ার মেঘনা উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী আবদুস সালাম (দোয়াত-কলম) ২২,৩৩৭ বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির বিদ্রোহী প্রার্থী মোঃ রমিজ উদ্দিন লন্ডনী (ঘোড়া) পেয়েছেন ৯,০৭৬। মেঘনা উপজেলা সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুল হক কুমিল­ার বার্তা ডটকমকে জানান, আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী আবদুস ছালাম (দোয়াত-কলম) বিএনপির বিদ্রোহী প্রার্থী মোঃ রমিজ উদ্দিন লন্ডনী (ঘোড়া প্রতীক)কে পরাজীত করে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। ভাইস-চেয়ারম্যান পদে আ’লীগ বিদ্রোহী মোঃ তাজুল ইসলাম তাজ (চশমা) এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত দিলারা শিরিন (কলস প্রতীক) বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। এদিকে বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি এবং মেঘনায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। বরুড়ায় মোটর সাইকেল প্রতীক নিয়ে বিএনপি সমর্থিত প্রার্থী আবদুল খালেক চৌধুরী ৫২ হাজার ৫৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮ হাজার ৫৭৪ ভোট। বরুড়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads
error: কপি হবে না!