ads

শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনা ঝড়ের খেয়ার যাত্রী : মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ১৯৪
শেখ হাসিনা ঝড়ের খেয়ার যাত্রী : মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঝড়ের খেয়ার যাত্রী হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, জীবনের বেশিরভাগ সময়ই তাকে ঝড়ের খেয়াতেই পাড়ি দিতে হয়েছে এবং দিচ্ছেন অনবরত। ২৭ সেপ্টেম্বর শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি ওইসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মতিয়া চৌধুরী বলেন, বাংলাদেশের যা কিছু অর্জন তা শেখ হাসিনা নেতৃত্বেই হয়েছে। দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি সেই অর্জনকে দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন। মতিয়া চৌধুরী আরও বলেন, শেখ হাসিনার জীবনটা দু:খের পাষাণে ঘষা সুভাসি চন্দন। কত দুঃখ মানুষ পেতে পারে তার যদি কোনো উদাহরণ দিতে হয় তবে সেটা শেখ হাসিনা। আবার দুঃখের পরে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটার নির্দশন ও উপমা হলো শেখ হাসিনা। তার সঙ্গে আমি আর অন্য কিছুর তুলনা পাই না। আগস্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন, `সেদিন আল্লাহ তার রহমতের চাদর দিয়ে শেখ হাসিনাকে বাঁচিয়েছিলেন। তা না হলে ২১ আগস্টের মতো একটা সুপরিকল্পিত হামলা থেকে বেঁচে আসা অসম্ভব। তিনি সেখান থেকে বেঁচে ফিরে পুরো জাতিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।’
তিনি বলেন, আমাদের দেশসহ পৃথিবীর অধিকাংশ মানুষ ধারণা করে যে রাজার নীতিই হচ্ছে রাজনীতি। আসলে নীতির রাজাই হচ্ছে রাজনীতি। আমরা সকলে সেই জায়গাটাতে পৌঁছাতে পারি না অথবা ধরতে পারি না। সেই জায়গাতে পৌঁছেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। আর তার অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন শেখ হাসিনা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এনআরসি নিয়ে উদ্বেগের কিছুই নেই : হাসিনাকে মোদি পরবর্তী সংবাদ শেখ হাসিনার ৭৩তম জন্মদিন আজ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads