ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বামীর নির্যাতনে প্রাণ হারালো নরসিংদীর ব্র্যাক কর্মকর্তা সুমী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৩, ২০১৪ ১২:৫৭ অপরাহ্ণ
স্বামীর নির্যাতনে প্রাণ হারালো নরসিংদীর ব্র্যাক কর্মকর্তা সুমী

এম লুত্ফর রহমান, নরসিংদী : দীর্ঘ ৮ বছরের গোপন দাম্পত্য জীবন নিয়ে দ্ব›দ্ব-কলহের জের ধরে স্বামীর হাতে প্রাণ হারিয়েছে শামীমা জাহান সুমী (২৮) নামে ব্র্যাকের এক কর্মকর্তা। গত সোমবার রাতে নরসিংদী শহরের ব্রাহ্মন্দী বালুরচরে এই হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার ডেমরা গ্রামের রাশেদুজ্জামানের কন্যা শামীমা জাহান সুমী ব্র্যাকের মাইক্রো ক্রেডিট সেকশনের প্রোগ্রাম অফিসার হিসেবে নরসিংদীতে চাকুরী করতেন। পাশাপাশি একই সংস্থায় চাকুরী করেন কুমিল্লা জেলার বরুরা উপজেলার বরুরা গ্রামের জসিম উদ্দিন। চাকুরী সূত্রে ঘটনাক্রমে দুজনের পরিচয় ঘটলে জসিম উদ্দিন তার পূর্ববর্তী দাম্পত্য জীবনের কথা গোপন করে ব্র্যাক কর্মকর্তা সুমীকে ৮ বছর পূর্বে বিয়ে করেন। এরপর থেকে দুজন ব্র্যাকের বিভিন্ন অফিসে চাকুরী করতে থাকেন। এরই মধ্য শামীমা ও জসিমের দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তানের জন্ম হয়। তার বয়স বর্তমানে ৭ বছর। তাদের দাম্পত্য জীবন মোটামুটি সুখেই কাটছিল। স¤প্রতি স্বামী জসিম উদ্দিনের পূর্ববর্তী বিয়ে ও দাম্পত্য জীবনের কথা ঘটনাক্রমে ফাঁস হয়ে গেলে স্ত্রী সুমীর সাথে জসিমের দাম্পত্য কলহের সৃষ্টি হয়। বিভিন্ন সময়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি চলতে থাকে। গত সোমবার রাতে এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়ার সৃষ্টি হলে স্বামী জসিম তার স্ত্রী শামীমাকে বেধড়ক মারধোর করে। এক পর্যায়ে শামীমা অজ্ঞান হয়ে পড়লে স্বামী জসিম তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। স্বামী জসিমের হাতে স্ত্রী সুমী নিহত হয়েছে মর্মে খবর পেয়ে নরসিংদী থানা পুলিশ স্বামী জসিমকে গ্রেফতার করে। খবর পেয়ে সুমীর মা নরসিংদী এসে কন্যা সুমীর লাশ সনাক্ত করে। লাশ ময়নাতদন্ত শেষে পুলিশ শামীমার আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করেছে। এব্যাপারে শামীমার মা সেলিনা জাহান বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

Need Ads
error: কপি হবে না!