ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে ব্র্যাক ওয়াশ কর্মসূচির উদ্যোগে নোয়ারাই ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠির মধ্যে স্যানিটারী ল্যাট্রিন সামগ্রী বিতরন করা হয়েছে। ১১ মার্চ মঙ্গলবার সকালে ইউনিয়ন কার্যালয় থেকে ৩০টি পরিবারের মধ্যে এসব স্যানিটারী ল্যাট্রিন আনুষ্ঠানিকভাবে বিতরন করেন, প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল। প্রত্যেকটি স্যানিটারী ল্যাট্রিন সেটের সাথে দশফুট ৪টি টিন, ৬টি রিং, ১টি স্লাবসহ যাবতীয় ল্যাট্রিন সামগ্রী বিতরন করা হয়। এ সময় ইউপি সদস্য নুরুল ইসলাম, ব্র্যাকের কর্মসূচি সংগঠক আনিসুর রহমান, মাঠ সংগঠক খায়রুল ইসলাম, শাখা হিসাব রক্ষক নুরুজ্জামান, গ্রাম ওয়াশ কর্মসূচির সভাপতি ইসলাম উদ্দিন, সদস্য কবির আহমদ উপস্থিত ছিলেন।
ছাতকে আ.লীগের মতবিনিময় সভা

ছাতকে উপজেলা আ.লীগের কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার গোবিন্দগঞ্জ সুহিতপুর গ্রামে আ.লীগ নেতা আওলাদ আলী রেজার বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আবরু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি, পৌর কাউন্সিলর তাপস চৌধুরী এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহীন চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী নিজাম উদ্দিন। বক্তব্য রাখেন, আ.লীগ নেতা মাস্টার রসক আলী, মাস্টার দেওয়ান আবুল কালাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুস শহিদ মুহিত, আ.লীগ নেতা আশিক মিয়া, হাজী আফতাব উদ্দিন, আলী আকবর, হাবিবুর রহমান আমিন, আব্দুস সামাদ, সাদক আলী, নুর উদ্দিন, পীর আমিনুল হক টুনু, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, আখলাকুল আম্বিয়া সোহাগ, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু, আ.লীগ নেতা আতাউর রহমান মেম্বার, নিজাম উদ্দিন মেম্বার, সেফিন মিয়া মেম্বার, সামছুল হক মেম্বার, শফিক মেম্বার, কয়েছ আহমদ, মোতাহের আলী, মুজিবুর রহমান মালদার, জালাল উদ্দিন, আব্দুল হক, যুবলীগ নেতা এড. আলাউদ্দিন, গৌছ মিয়া, আব্দুল হেকিম, আব্দুল আউয়াল, আব্দুর রহিম, আবুল হাসনাত, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন চয়ন, নুরুজ্জামান, জুবায়ের আহমদ, মুজিবুর রহমান সাহান, তারেক আহমদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান বলেন, তৃনমুল পর্যায়ে শক্তিশালী করে দলকে সামনের দিকে নেতৃত্ব দেয়ার সময় এসেছে। সাংগঠনিক ক্ষমতাকে জিম্মির হাত থেকে বের করে বিকেন্দ্রিকরনের মাধ্যমে দলের নেতৃত্ব বের করে আনতে হবে। ছাতক-দোয়ারা আ.লীগের ঘাটি এটা ধরে রাখতে সাংগঠনিক ধারা অব্যাহত রাখার বিকল্প নেই।
ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযান
৩০হাজার টাকা জরিমানা আদায়, ১টি প্রতিষ্ঠান সীলগালা
ছাতকে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩০হাজার টাকা জরিমানা আদায় ও ১টি ব্যবসায়ী প্রতিষ্ঠান সীলগালা করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ বাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট আইনুর আক্তার পান্নার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বাজারের রতন সাহার নাগ মিষ্টিঘর ও প্রানেশ দত্তর লক্ষি নারায়ন মিষ্টি ভান্ডারে ৫হাজার টাকা করে জরিমানা করা হয়। নোংরা পরিবেশে মিষ্টিজাতদ্রব্য তৈরি ও বিপনন করার অপরাধে এ দু’প্রতিষ্ঠান থেকে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আলমাছ আলীর মালিকানাধিন সম্রাট স-মিল থেকে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অপরাধে মাসুদুল ইসলাম মালিকানাধিন মুসলিম আলী এন্ড কোং নামের ডিজেল ও ফুয়েল জাতদ্রব্য বিক্রেতা প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। সঠিক কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটি সীলগালা করে দেয়া হয়। বৈধ কাগজপত্র তৈরি না করা পর্যন্ত এ প্রতিষ্ঠান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলীর জিম্মায় রাখা হয়।




