ads

মঙ্গলবার , ১১ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় নয় : শাহনেওয়াজ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১১, ২০১৪ ৭:০৮ অপরাহ্ণ

Shahnewazশ্যামলবাংলা ডেস্ক : নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি ১১ মার্চ মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই কথা জানান। এসময় তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না; তিনি যত বড় প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিই হন না কেন।

Shamol Bangla Ads

শাহনেওয়াজ বলেন, অনেক এলাকায় দেখা যায় জনপ্রতিনিধিরা আচরণ বিধি লঙ্ঘন করে উন্নয়নমূলক কাজের উদ্বোধন করছেন। তাদের বলব এসব কাজ থেকে দূরে থাকতে।
তিনি বলেন, গাজীপুরের শ্রীপুরে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে। সুষ্ঠু পরিবেশ ফিরলে সেখানে নির্বাচন হবে।
তিনি আরও বলেন, এক এলাকার এমপি অনেক সময় অন্য এলাকায় গিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এসব ক্ষেত্রে বহিরাগতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

Need Ads
error: কপি হবে না!