বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালী পৌর এলাকাবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত ও উন্নয়নমূলক কর্মকান্ডে সহযোগিতার লক্ষ্যে পৌর নাগরিক পরিষদ গঠনের লক্ষ্যে গত রবিবার বিকেলে পৌর সদরের হামীম প্লাজায় এক সভা অনুষ্ঠিত হয়।

মো. ইছমাইল (বি.কম) এর সভাপতিত্বে ও মো. শাহীনূর কিবরিয়া মাসুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মো. রফিক, আব্দুল মালেক, অধ্যাপক মো. ইদ্রিস, শেখ শহীদুল ইসলাম, মো. আলমগীর, এস এম ওসমান, আবু জাফর, এসএম নুরুল আহাদ, রাজু দে, পূজন সেন, দেবাশীষ বড়–য়া রাজু, আবু তাহের, নুরুল আলম।
অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের নামকরণ করা হয় “পৌর নাগরিক কল্যান পরিষদ”। এতে মো. ইছমাইল (বি.কম)কে পরিষদের আহবায়ক ও মো. শাহীনুর কিবরিয়া মাসুদকে সদস্য সচিব করে ৫১ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়।
সভায় বোয়ালখালী পৌর নাগরিকদের সদস্য হওয়ার জন্য পরিষদের নির্ধারিত ফরম পরিষদের অস্থায়ী কার্যালয় হামীম প্লাজা, পৌর সদর, বোয়ালখালী, চট্টগ্রাম (০১৬৭৩০১১৩৯৫) থেকে সংগ্রহ করে আবেদন করা জন্য অনুরোধ জানানো হয়।




