বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আজ বৃহস্পতিবার উৎসব মুখোর পরিবেশের মধ্যে দিয়ে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়নের মোট ৫২টি ভোট কেন্দ্রে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অত্র উপজেলায় ৫২টি ভোট কেন্দ্রের মধ্যে ১৯ টি ঝুকিপূণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এ জন্য প্রর্যাপ্ত পর্যায়ে আইন শৃংঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। এখানে মোট ৬জন প্রার্থী নির্বাচনে লড়াই করছে। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদন্দিতায় লড়াই করছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও বড়বাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম আনারস প্রতিক এবং ১৯ দলের সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এবং চাড়োল ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান আবু হায়াত নুরুন্নবী মোটর সাইকেল প্রতীক। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদন্দিতা করছেন-উপজেলা জামায়াতের শূরা সদস্য মুশফেকুর রহমান টিউবওয়েল প্রতীক ও উপজেলা আওয়ামীলীগের নেতা আব্দুস সামাদ পান্না তালা প্রতীক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদন্দিতা করছেন- উপজেলা বিএনপির নেত্রী নাজিরা এমদাদ প্রজাপ্রতি প্রতীক ও আওয়ামীলীগের সমর্থীত সিমা আক্তার সেলাই মেশিন প্রতীক নিয়ে প্রতিদন্দিতায় দ্বিমুখী লড়াই হবে।




