ads

বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ আদমদীঘিতে উপজেলা পরিষদ নির্বাচন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৭, ২০১৪ ১:০৪ অপরাহ্ণ

adamdighi-26-02-14আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আজ ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন গ্রহনের জন্য ৫ স্তরে নিরাপত্তা বলয় সহ সকল প্রস্ততি সম্পূর্ন করা হয়েছে। গতকাল বুধবার সকালে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, বাক্্র ও ভোট গ্রহনের যাবতীয় সরঞ্জাম সহ প্রিজাউডিং পোলিং অফিসার ও আইন শৃংখলা বাহিনীকে পৌঁছানো হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার রুহুল আমিন জানান।

Shamol Bangla Ads

ভোট গ্রহনের জন্য ৫৫টি ভোট কেন্দ্রের ৪৪০টি বুথ স্থাপন করা হয়েছে। ২০টি কেন্দ্র রয়েছে ঝুঁকিপূর্ন। ভোট গ্রহনের জন্য ৫৫ জন প্রিজাইডিং অফিসার, ৪৪০ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৮৮০ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। এ উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন। উপজেলা চেয়ারম্যান পদে আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু (আনারস) মার্কা, আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার ( মোটর সাইকেল) ও মাওঃ আব্দুল গোফ্ফার (কাপ পিরিজ)। ভাইস চেয়ারম্যান পদে ডাঃ ইউনুছ আলী (চশমা), রেজাউল ইসলাম হিরা ( টিউবওয়েল) ও ফেরদৌস হাসান সুমন (উড়ো জাহাজ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারহানা আহমদ মালা (প্রজাপতি) ও ফরিদা খাতুন (কলস) মার্কা নিয়ে প্রতিন্দন্দিতা করছেন। বিগত ২০০৯ সালে উপজেলা নির্বাচনে সিরাজুল ইসলাম খান রাজু ৫২০৪৭ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিন্দন্দি আব্দুল মহিত তালুকদার পেয়েছিলেন ৪৯৪৮১ ভোট। এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৪১ হাজার ৮৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৬০০ ও নারী ভোটার ৭১ হাজার ২৯০ জন।

Need Ads
error: কপি হবে না!