ads

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৫, ২০১৪ ৮:৩৩ অপরাহ্ণ

Untitled-1শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় পর্যায়ে ১৫ মার্চ শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্ব উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের জন্য প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছে জেলা রিটার্নিং অফিসার। ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে জেলা রিটার্নিং অফিস কার্যালয়ে উপজেলা চেয়ারম্যন পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

Shamol Bangla Ads

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা আনারস, বিএনপি সমর্থিত উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুর রহিম দুলাল কাপ-পিরিচ, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী সাবেক শ্রীবরদী ইউপি চেয়ারম্যান মো. সুরুজ্জামান মোটর সাইকেল, জামায়াত সমর্থিত জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুজ্জামান বাদল ঘোড়া, জাপা সমর্থিত বর্তমান উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম ফর্সা হেলিকপ্টার, জাপা বিদ্রোহী প্রার্থী সফিকুল ইসলাম লিটন চিংড়ি মাছ, স্বতন্ত্র প্রার্থী আকরামুজ্জামান আকরাম টেলিফোন, খন্দকার ফারুক আহমেদ ব্যাটারী ও একেএম পারভেজ সারোয়ার আলম দোয়াত-কলম প্রতীক বরাদ্দ পেয়েছেন। ভাইস চেয়ারম্যানদের মধ্যে আ’লীগ সমর্থিত আব্দুল হামিদ সোহাগ তালা, বিএনপি সমর্থিত উপজেলা যুবদল সভাপতি আব্দুল­াহ আল মামুন দুলাল চশমা, একেএম সাইফুল মালেক টিউবওয়েল, স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমেদ নিলু মন্ডল টিয়াপাখি ও মোফাজ্জল হক বিএসসি মাইক প্রতীক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত লিপি আক্তার ফুটবল ও আ’লীগ সমর্থিত শাহানাতুল আরেফিন সুমি কলস প্রতীক পেয়েছেন।
উলে­খ্য, গত ১৫ ফেব্র“য়ারী চেয়ারম্যান পদে ২০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন দাখিল করে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৪ ফেব্রুয়ারী চেয়ারম্যান পদে এডিএম শহিদুল ইসলাম, আজাহার আলী মাষ্টার, এ্যাড তরিকুল ইসলাম ভাসানী, নঈম উদ্দিন আকন্দ, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, এ্যাড আব্দুর রউফ মিয়া, এ্যাড লুৎফর রহমান মিয়া, মো. জামাল উদ্দিন, মো. আব্দুল হালিম, মো. জোবায়ের এবনে ছালেহ ও মো. আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান পদে একেএম ওবায়দুর রহমান, শাহ মুস্তাকিম বিল্লাহ ও এমএ মোনায়েম মিয়া প্রার্থীতা প্রত্যাহার করে নেয়।

Need Ads
error: কপি হবে না!