ads

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলাহাটে প্রার্থীর প্রতীক বরাদ্দ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৫, ২০১৪ ৭:০৮ অপরাহ্ণ
ভোলাহাটে প্রার্থীর প্রতীক বরাদ্দ

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটে উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটার্নিং অফিসে মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে বরাদ্দ দেয়া হয়েছে। বিএনপি’র ৩ প্রার্থীর প্রতীক প্রভাষক আনোয়ারুল ইসলাম (চিংড়ি), বাবর আলী বিশ্বাস (দোয়াত কলম), মোজাম্মেল হক চুটু( মটরসাইকেল), আ’লীগ প্রার্থী ডাঃ আশরাফুল হক চুনু(কাপ পিরিচ), স্বতন্ত্র প্রার্থী আঃ রশিদ( ঘোড়া) ও আঃ মতিন(আনারস) প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান হিসেবে আ’লীগ ঘোষিত আতাউর রহমান রজব পেয়েছেন (টিউবওয়েল) ও জামায়াতের ডাঃ লোকমান আলী পেয়েছেন (চশমা) প্রতীক। অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি ঘোষিত রেশমাতুন আরস রেখা পেয়েছেন (ফুটবল), বিএনপি সমর্থক সামশুন্নাহার(ফুলের টব), সুলতানা রাজিয়া(কলস), আফরোজা বেগম(সেলাই মেশিন), রমেশা বেগম(হাঁস), কোহিনুর বেগম(পদ্ম ফুল), খাইরুন নেশা (বৈদ্যুতিক পাখা) ও আ’লীগ ঘোষিত সুরাইয়া বেগম ডলি(প্রজাপতি)। প্রতীক বরাদ্দের পর এলাকায় নির্বাচনি আমেজে চায়ের দোকানে প্রার্থীদের ভালো মন্দ বিষয়ে আলোচনার ঝড় বইতে শুরু করেছে। বিএনপি ঐক্য মতে পৌঁছাতে না পারায় ৩ প্রার্থী নিয়ে এ নির্বাচনী মাঠে কঠিন অগ্নিপরীক্ষা দিতে হবে এমনটাই গুঞ্জণ উঠেছে ভোটারদের মাঝে।

Need Ads
error: কপি হবে না!