ads

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে পদপ্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী হাওয়া

খবর টি পড়েছেন : ২০৩
চারঘাটে পদপ্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী হাওয়া
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Charghat UP Nibachonনজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী) : আসন্ন ১৫ মার্চ উপজেলা নির্বাচনে চারঘাট উপজেলার ৬টি ইউনিয়নে ও ১টি পৌরসভায় বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীরা প্রতীক পেয়ে প্রচারণায় জমে উঠেছে উপজেলার নির্বাচনী হাওয়া। হাট বাজারে, চায়ের দোকানে, সেলুনসহ বিভিন্ন জায়গায় চলছে নির্বাচনকে কেন্দ্র করে নানা রকমের গুঞ্জন। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নিজেদের সৎ, দুর্নীতিমুক্ত থেকে এলাকার উন্নয়ন ও অসহায় মানুষদের সহযোগিতার আশ্বাস দিয়ে সকলের নিকট দোয়া কামনা করছেন। চারঘাট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আ’লীগ সমর্থিত একক প্রার্থী ফকরুল ইসলাম (প্রতীক আনারস), বিএনপি সমর্থিত একক প্রার্থী আবু সাইদ চাঁদ (প্রতীক মোটরসাইকে), জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী ইকবাল হোসেন (প্রতীক কাপ-পিরিচ)। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জামায়াত সমর্থিত নাজমুল হক (প্রতীক তালা), বিএনপি সমর্থিত জহুরুল ইসলাম জীবন (প্রতীক টিউবওয়েল), কামরুল ইসলাম বকুল (প্রতীক টিয়াপাখি), আ’লীগ সমর্থিত মোস্তাক আহমেদ মিঠুন (প্রতীক চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আ’লীগ সমর্থিত জমেলা বেগম (প্রতীক প্রজাপতি), তাজমিরা খাতুন (প্রতীক কলস), বিএনপি সমর্থিত তহমিনা খাতুন (প্রতীক ফুটবল)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তানোরে শতাধিক আম বাগানের মুকুলে বেধেছে গুটিকড়ালি :… পরবর্তী সংবাদ নকলায় বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির ওপর কৃষক ও…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads