ads

শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে ৫ দিন ব্যাপি বই মেলার উদ্বোধন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০১৪ ২:২৬ অপরাহ্ণ

meherpur-boi-melaমেহের আমজাদ, মেহেরপুরঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  শুক্রবার বিকেলে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে ৫ দিন ব্যাপি বই মেলার আয়োজন করা হয়েছে। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ও ফিতা কেটে বই মেলার উদ্বোধন করা হয়।
মেহেরপুর মফিজুর রহমান মুক্ত মঞ্চে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, মেহেরপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক ড. গাজী রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী, বই বিক্রেতা সমিতির সভাপতি ইকবাল হোসেন প্রমুখ। পরে প্রধান অতিথি বই মেলার স্টল ঘুরে ঘুরে দেখেন। সব শেষে সেখানে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেহেরপুরে প্রতিবন্ধীদের চিত্রাংকন শেষে পুরস্কার বিতরন

Shamol Bangla Ads

meherpur- protibondiমহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুরে প্রতিবন্ধীদের চিত্রাংকন শেষে পুরস্কার বিতরন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় মেহেরপুর কোর্ট রোডস্থ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি এএসএম ফরিদউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, মুজিবনগর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিকুর রহমান, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল-আলম, বিটিভি’র জেলা প্রতিনিধি আল আমীন হোসেন, জেলা রঙ তুলি পরিষদের সভাপতি মীর রওশন আলী মনা, মেহেরপুর উন্নয়ন ফোরামের আহবায়ক আতাউর রহমান প্রমুখ। পরে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মেহেরপুর প্রথম বিভাগ ক্রিকেট লিগে বিশ্বাস ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন

meherpur-cricket: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লিগের ফাইনাল খেলায় বিশ্বাস ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর ভেনাস স্পোটিং ক্লাব ৩৫ ওভারে ১২০ করে সবাই আউট হয়েছে। দলের পক্ষে সোহেল সর্বোচ্চ ৪৪ রান করেন। বিশ্বাস ক্রীড়া চক্রের মামুন, ইমরান ও প্রকাশ ৩ টি করে উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে বিশ্বাস ক্রীড়া চক্র ১৯ ওভার ৪ বলে মাত্র ৩ টি উইকেট হারিয়ে ১২১ রান করে জয়ের লক্ষে পৌঁছে যায়। দলের পক্ষে সপ্পু সর্বোচ্চ ৫২ রান করেন। বিশ্বাস ক্রীড়া চক্রের সপ্পু ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন।

Need Ads
error: কপি হবে না!