ads

বৃহস্পতিবার , ১ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হজ ফ্লাইট শুরু ১৪ জুলাই

খবর টি পড়েছেন : ১৪৮
হজ ফ্লাইট শুরু ১৪ জুলাই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডস্ক : চলতি বছর হজ গমনেচ্ছুদের ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই থেকে। আর এবার ৭৭৪টি হজ এজেন্সি হজ পরিচালনার সুযোগ পাবে।

Shamol Bangla Ads

পহেলা মার্চ বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনকালে ওই তথ্য জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

সচিবালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিতদের মধ্যে পঙ্গু হাসপাতালের চিকিৎসক শাহ জওয়াহেদ জাহান কবিরের হাতে মূল নিবন্ধনপত্র তুলে দেন মন্ত্রী।

Shamol Bangla Ads

সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার নিবন্ধন কার্যক্রম আগামী ১১ মার্চ পর্যন্ত চলবে। তবে পরে আরও সময় বাড়ানো হতে পারে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, এবার ৭৭৪টি হজ এজেন্সি হজ পরিচালনার সুযোগ পাবে। ২০১৭ সালে হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সিগুলোর মধ্যে অনিয়মের অভিযোগে ১৯৩টির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

চলতি বছর হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন কার্যক্রম চলবে ১১ মার্চ পর্যন্ত।
সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় হজে যেতে এবার ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা এবং প্যাকেজ-২ এর আওতায় ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা লাগবে। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের কাছ থেকে ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকার কম নেওয়া যাবে না।

সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ আগস্ট হজ হতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উন্নত হবো কিন্তু কৃষিকে বাদ দিয়ে নয় :… পরবর্তী সংবাদ নিজাম হাজারীর এমপি পদ বৈধ : হাইকোর্ট

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads