ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্লিনিকের ম্যানেজার ডাক্তার সেজে অপারেশন করায় ঠাকুরগাঁওয়ে প্রসুতির মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৮, ২০১৪ ৬:১৩ অপরাহ্ণ

Thakurgaon_District_Map_Bangladesh-30ঠাকুরগাঁও প্রতিনিধি : ডাক্তার সেজে ঠাকুরগাঁওয়ের একটি ক্লিনিকের ম্যানেজার অপারেশন করায় প্রসুতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সোমবার রাতে সদর হাসপাতাল সংলগ্ন পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত নিউ স্কয়ার হাসপাতাল নামে একটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

জানা যায়,বীরগঞ্জ উপজেলার শিবরামপুর গ্রামে মদন চন্দ্ররায়ের স্ত্রী জবা রাণী (৩০) প্রসব যন্ত্রনায় অসুস্থ হয়ে পড়লে তাকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। জবা রাণীর স্বামী মদন চন্দ্র রায় অভিযোগ করে বলেন ডাক্তার না থাকায় ক্লিনিক মালিক ও ম্যানেজার মো. শাহীন নিজেই তার স্ত্রীর অপারেশন শুরু করে দেন। ফলে জবা রাণী মারা যান। এ ঘটনা জানা জানি হলে ঠাকুরগাঁও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ওয়াসিমুল বারি ও সদর থানার ওসি ফিরোজ খান ঘটনা স্থল পরিদর্শন করেন।

Need Ads
error: কপি হবে না!