কুষ্টিয়া প্রতিনিধি : দৌলতপুর উপজেলার একটি কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ওই স্কুলের সহকারী শিক্ষক ইসলাম হোসেনের দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্ত ইসলাম হোসেন উপজেলার খলিশাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
জানা গেছে, রবিবার এসএসসি পরীক্ষার ইংরেজি ২য় পত্র প্রশ্ন ফাঁস করে একটি কোচিং সেন্টারে উত্তর লেখার সময় ওই স্কুলের সহকারী শিক্ষক ইসলাম হোসেনকে হাতেনাতে আটকের পর দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ইংরেজি ২য় পত্র প্রশ্ন নিয়ে স্থানীয় নিজের কোচিং সেন্টারে উত্তর লেখার সময় হাতেনাতে ধরে ফেলে উপজেলা প্রশাসন।
এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকতার হোসেন তাকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে পাঠান।
কুষ্টিয়ায় যৌন উত্তেজক এর কাঁচামালসহ যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে সুজন (২৮) নামের এক যুবককে আটক করেছে। সে কুষ্টিয়া শহরের চাউলের বর্ডার এলাকার জামাল শেখের ছেলে।
রবিবার দুপুরে শহরের মিউনিসিপ্যাল সুপার মার্কেট থেকে তাকে আটক করা হয়।
কুষ্টিয়ার গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ওসি শাহ নেওয়াজ জানান, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কুষ্টিয়া শহরের মিউনিসিপ্যাল সুপার মার্কেটে যৌন উত্তেজক ঔষধ (জিনসিন) তৈরীর কাঁচামাল (পাউডার) কেনা বেচা হচ্ছে।
এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে সুজনকে আটক করে পুলিশ।
এসময় ৩ প্যাকেট পাউডার উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ২০হাজার টাকা। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলে তিনি জানান।
কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে প্রায় দুই কোটি টাকার মালামাল আটক
কুষ্টিয়া প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে জানা যায় যে,
বেনাপোল হতে একটি কাভার ভ্যান গাড়ী যোগে ভারতীয় অবৈধ মালামাল পাচার হয়ে ঢাকার উদ্দেশ্য যাওয়ার পথে প্রায় ২কোটি টাকার বিভিন্ন মালামাল আটক করেছে কুষ্টিয়া ৩২বিজিবি।
শুক্রবার দুপুরে ট্রাস্কফোর্সের মাধ্যমে রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়ের রেল ক্রসিং থেকে একটি কার্ভার্ড ভ্যানগাড়ী তলাশী করে গাড়ীটি ৩২বিজিবি কুষ্টিয়ার মিরপুর সদর ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হয়।
৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ তারেক মাহমুদ সরকার বলেন,
১৪তারিখে এশটি কার্ভর্ড ভ্যঅনগাড়ী আটক করা হয়। পরে সেটা তলাশীকালীন সময় ড্রাইভারের নিকট রক্ষিত মালামালের চালান ভাউচারের সাথে গাড়ীতে রক্ষিত কিছু সংখ্যক মালামাল গড়মিল পাওয়া যায়।
পরবর্তীতে ভাউচারের সাথে যে সকল মালামালের মিল পাওয়া গিয়েছে ঐ সকল মালামালসহ গাড়ীটি ছেড়ে দেয়া হয়েছে এবং অবশিষ্ট অবৈধ মালামাল সিজারের মাধ্যমে ১৬ ফেব্র“য়ারি ২০১৪ তারিখে কুষ্টিয়া কাস্টমস অফিসে জমা করা হয়।

আটককৃত মালামালের তালিকা- ভারতীয় পুথী গ্লাস-১৭১৭ কেজি, ভারতীয় চুমকী-১৫৮৭ কেজি, ভারতীয় পুথী ১১৭৫ কেজি, ভারতীয় জোরী সূতা-১০১৭ কেজি, ভারতীয় ষ্টীলের চাকনী-৪৮ কেজি, ভারতীয় লেস-১১৮০ পিস, ভারতীয় লেস মাঝারী-১২৩, ভারতীয় লেস মোটা-২৪৬ পিস, ভারতীয় ডেকোরেশন পেপার-৩৮২৫ পিস, ভারতীয় জর্জেট কাপড়-৯০১ পিস, ভারতীয় জর্জেট থান কাপড়-২৩৪ পিস এবং ভারতীয় নেট কাপড়-৭০১ পিস।
যার আনুমানিক মূল্য এক কোটি ছিয়াত্তর লক্ষ আটষট্টি হাজার একশত পচাঁত্তর টাকা বলে জানান তিনি ।




