লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় শুক্রবার রাত ১২টার দিকে ধবলসুতি খ্যানপাড়া নামক স্থানে মটরসাইকেলের সাথে একটি ট্রাকের ধাক্কা লাগে এতে আহত হয়েছেন দুজন। ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় আলম নামের এক ব্যাক্তি ট্রাকটিকে ধাওয়া করে এক পর্যায় আলম ট্রাকের সামনে গেলে চালক ট্রাকটি না থামিয়ে তাকে চাপাদিয়ে চলে যায়। ঘটনাস্থলেই আলম মারা যান।




