ads

শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার চিন্তাভাবনা চলছে : যোগাযোগ মন্ত্রী

খবর টি পড়েছেন : ২৪৩
স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার চিন্তাভাবনা চলছে : যোগাযোগ মন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

images_69047: যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভবিষ্যতে উন্নত বিশ্বের মত আমাদের দেশেও স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার চিন্তাভাবনা চলছে। কারণ এসব নির্বাচনে যারা নির্বাচন করেন তারা নেপথ্যে একটা দলের সমর্থন নিয়েই নির্বাচন করেন। তিনি বলেন, বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে না এসে আওয়ামীলীগের রাজনৈতিক কৌশলের কাছে হেরে গেছে। সংসদ নির্বাচনে না এসে বিএনপি তাদের ভুল বুঝতে পেরে এখন উপজেলা নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছে। বিএনপি বুঝেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় থাকতে হলে নির্বাচন ছাড়া উপায় নেই। শুক্রবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার কুটুম্বপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেইন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।
ঢাকা-চট্টগ্রাম ৪ লেইন কাজের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী বলেন, দেশের  গুরুত্বপূর্ণ এ মহাসড়কের কাজ সরকার গুরুত্বের সাথেই দেখছে। কুমিল্লার দাউদকান্দি থেকে চান্দিনা পর্যন্ত ৪৫ কিলোমিটার কাজ এখন দৃশ্যমান হয়েছে। এ মহাসড়কের ৪২ ভাগ কাজের অগ্রগতি হয়েছে। মাটি ভরাটের কাজ শেষ হয়েছে ৯২ ভাগ। ১৭টি সেতুর মধ্যে ১৪টি সেতুর কাজ শেষ হয়েছে। ১২৮টি কালভার্টের মধ্যে ১২৭টির কাজ শেষ হয়েছে। তিনি বলেন, বর্তমান শুকনো মৌসুমে এ মহাসড়কের কাজে ব্যাপক অগ্রগতি আসবে। মধ্যবর্তী নির্বাচন এবং বর্তমান সংসদের মেয়াদ প্রসঙ্গে যোগাযোগ মন্ত্রী বলেন, রাজনীতিতে হতাশা বলতে কিছুই নেই। বিএনপিকে তাদের ভুল থেকেই শিক্ষা নিতে হবে। আমরা ৫বছরের জন্য নির্বাচিত হয়েছি। কতদিন ক্ষমতায় থাকবো তা অহংকার করে বলার কিছু নেই। এসময় মন্ত্রীর সাথে চার লেইন প্রকল্প ও কমিল্লা সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(মোঃ আমির হোসেন আমু,দেবিদ্বার প্রতিনিধি)

Need Ads
পূর্ববর্তী সংবাদ নন্দীগ্রামে এমপি রেজাউল করিম তানসেনের মতবিনিময় পরবর্তী সংবাদ গৌরনদী,বরিশাল সংবাদ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads