ads

শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অধিকার আদায়ে দলিত পঞ্চায়েত ফোরাম গঠন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৪, ২০১৪ ৯:৩৬ অপরাহ্ণ

Sherpur Pic-2স্টাফ রিপোর্টার : সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠি দলিত সম্প্রদায়ের অধিকার আদায় ও সার্বজনীন মানবাধিকার ঘোষনার আলোকে রাষ্ট্র স্বীকৃত সুযোগ-সুবিধা পেতে বাংলাদেশ দলিত পঞ্চায়েত ফোরাম শেরপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। ১৩ ফেব্রæয়ারী বৃহস্পতিবার শেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা শাড়ি’র সহায়তায় বাংলাদেশ দলিত পঞ্চায়েত ফোরাম আয়োজিত এক আলোচনা সভা শেষে এ জেলা কমিটি গঠন করা হয়।

Shamol Bangla Ads

আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন প্রধান অতিথি এবং সদর ইউএনও আইরীন ফারজানা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুস সালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ দলিত পঞ্চায়েত ফোরাম কেন্দ্রীয় সভাপতি রামানন্দ দাস, শাড়ি’র প্রকল্প সমন্বয়কারী উমেশ চন্দ্র সাহা, অ্যাডভোকেসি কর্মকর্তা রিপন আচার্য, জেলা সমন্বয়কারী সোলায়মান হোসেন, সাংবাদিক শরিফর রহমান দলিত প্রতিনিধি রিনা রানী, শেফালী রানি প্রমুখ।
অনুষ্ঠানে শেরপুর সদর, নকলা ও নালিতাবাড়ী উপজেলার দলিত ঋষি ও রবিদাস সম্প্রদায়ের ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। পরে উপস্থিত প্রতিনিধিরা আলোচনার ভিত্তিতে সুনীল রবিদাসকে সভাপতি ও বিজন চন্দ্র দাসকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দলিত পঞ্চায়েত ফোরাম শেরপুর জেলা কমিটি গঠন করা হয়। বাংলাদেশ দলিত পঞ্চায়েত ফোরাম কেন্দ্রীয় সভাপতি রামানন্দ দাস কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

Need Ads
error: কপি হবে না!