চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। গতকাল বুধবার দুপুর ১২ টায় বাগেরহাটের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ-মোহাম্মদ রফিকুল ইসলাম এ অভিযানটি করেন। এ সময় চায়না ফার্মেসী থেকে গুড়া দুধ বিক্রির দায়ে ১০ হাজার, মা কালি জুয়েলার্স ২ হাজার, নিউ মন্ডল জুয়েলার্স ১ হাজার, কর্ণধর জুয়েলার্স ২ হাজার, নির্মল রায় এর স্বর্ণের দোকান ৫ হাজার ও বিপ্লব হাজরার রং মিশ্রিত মিষ্টির দোকানে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।




