ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রতিদ্ব›দ্বী উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। ১২ ফেব্রুয়ারী বুধবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার হায়দার আলী প্রতিক বরাদ্দ প্রদান করেন ।

বরাদ্দকৃত প্রতিক ও এসব প্রার্থীরা হলেন এসএমএ ওয়ারেজ নাঈম (আ’লীগ) প্রতীক আনারস, আমিনুল ইসলাম বাদশা (বিএনপি) প্রতীক দোয়াত কলম, সারোয়ার বাহাদুল লাল (স্বতন্ত্র) প্রতীক মোটর সাইকেল, অধ্যাপক মাহবুব আলম (স্বতন্ত্র) প্রতীক কাপ-পিরিচ, মোফাজ্জল হোসেন (স্বতন্ত্র) প্রতীক ঘোড়া। ভাইস চেয়ারম্যান পুরুষ রকিবুল ইসলাম রুকন (আ’লীগ) প্রতীক চশমা, আবু তাহের (বিদ্রোহী) প্রতীক টিউবওয়েল, আব্দুল মান্নান হীরা (বিএনপি) প্রতীক তালা, আমিরুল ইসলাম (বিএনপি) প্রতীক উড়োজাহাজ, শামীম মোস্তফা (বিএনপি) প্রতীক বই, আব্দুল বারী সরকার (বিএনপি) প্রতীক টিয়াপাখি। মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা হক কুহিনূর (বিএনপি) প্রতীক মোমবাতি, আয়েশা সিদ্দীকা রুপালি (আ’লীগ) প্রতীক সেলাই মেশিন, ফাহমীদা আক্তার প্রতীক বৈদ্যুৎতিক ফ্যান, নূরজাহান রুনু প্রতীক হাঁস, রুবি আক্তার প্রতীক ফুটবল, লাইলী বেগম প্রতীক কলস।




