ads

সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২০১৬ সালে ভারতে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১০, ২০১৪ ৮:৫০ অপরাহ্ণ

BDশ্যামলবাংলা স্পোর্টস : ২০১৬ সালের আগস্ট-সেপ্টেম্বরেই টেস্ট খেলতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হক পাপন রবিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের ওই তথ্য জানিয়েছেন।

Shamol Bangla Ads

এ সময় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনায় হাস্যোজ্জ্বল মুখে তিনি জানান, ২০১৬ সালের আগস্ট-সেপ্টেম্বরেই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। আর ভারত বাংলাদেশ সফরে আসবে আগামী ২০১৫ ও ২০২০ সালের জুনে এবং প্রতিটি সফরেই টেস্ট সিরিজ খেলাই মূল লক্ষ্য। সঙ্গে ২০১৪ সালে এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপ খেলতে তো ভারত আসছেই। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সফর বিষয়ে লিখিত চুক্তি করে এসেছেন বলেও জানান বিসিবি সভাপতি।
তিনি আরও বলেন, ভারতে আমরা প্রায় ১২-১৪ বছরে যাই না। আমাদের মূল আলোচনা ছিল যেন আমরা বেশি বেশি টেস্ট খেলতে পারি এবং বড় বড় দেশগুলো যেন আমাদের এখানে আসে, আমরাও ওদের ওখানে যেতে পারি। এ ব্যাপারে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!