মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার কলেজ স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর আদলে শুরু হচ্ছে টি২০ ক্রিকেট টূর্ণামেন্ট। ১০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে মৌলভীবাজার প্রেসকাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে মাধ্যমে আয়োজকরা এ কথা জানান। লিখিত বক্তবে জানানো হয়, এই প্রথম সুমা ফুড জেলা পর্যায়ে টূর্ণামেন্ট নিলাম করে টিম বন্টন, খেলোয়াড় নিলাম ও বিভিন্ন ক্যাটাগরিতে লটারীর মাধ্যমে টিম গঠন করা হয়েছে। মঙ্গলবার থেকে ১০টি টিম নিয়ে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।২৫ ফেব্রুয়ারি ফাইনাল খেলা দিয়ে টূর্ণামেন্টের সমাপ্তি হবে। টূর্ণামেন্টে চ্যাম্পিয়ন ও রানার আপ টিমসহ ম্যান অব দ্যা সিরিজ ও ম্যান অব দ্য ম্যাচ খেলোয়াড়ের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে বলে আয়োজকরা জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মাহবুব ইজদানী ইমরান, ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের সভাপতি শাহরিয়ার মোস্তফা তানিম, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রুমেল প্রমুখ।
কুলাউড়ায় ২ গাড়ি ছিনতাই কারী গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে দু’গাড়ী ছিনতাইকারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিতিত্তে ১০ফেব্রুয়ারি সোমবার ভোরে পৌরশহরের জয়পাশা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো মোঃ শিবলু মিয়া (৩০) ও মোঃ হোসেন আহমদ(৩২) তারা কুলাউড়া উপজেলার বাসিন্দা বলে জানায় পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, ১২ জানুয়ারি কুলাউড়া উপজেলার পৌরশহরের সাদেকপুর এলাকার রাসেল মিয়ার বাড়ী থেকে একটি নোহা গাড়ীর চুরির মামলায় তাদেকে গ্রেফতার করা হয়।
কুলাউড়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আকলিমা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, তারা প্রাথমিক জিঞ্জাসাবাদে গাড়ী ছিইনতাইকরে তারা দেশের ভিবিন্ন এলাকায় বিক্রি করে থাকে বলে শিকার করে।




