ads

শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্লাটফরম হাটবাজারে পরিণত

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০১৪ ৩:০৮ অপরাহ্ণ

Atrai News Photo Rellwayতাপস কুমার, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্লাটফরমটি এখন অনেকটাই হাটবাজারে পরিণত হয়েছে। কাঁচামাল দোকানসহ বিভিন্ন দোকান পাটে দখল হয়ে গেছে গোটা প্লাটফরম। ফলে ট্রেন যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। যাত্রীসেবার পরিবর্তে যাত্রীরা দূর্ভোগেরই শিকার হচ্ছে বেশি। এদিকে প্লাটফরম জুড়ে বিভিন্ন ফলের দোকান, কাঁচামালের দোকান, ডিমের দোকানসহ বিভিন্ন সামগ্রীর দোকান গড়ে ওঠায় যাত্রী অবস্থানের জায়গা এখন সংকীর্ণ হয়ে গেছে। ফলে অস্বস্তিকর পরিবেশের মধ্যদিয়েই যাত্রীদের দীর্ঘ সময় ধরে এ প্লাটফরমে অবস্থান করতে হয়। কখনকার ট্রেন কখন আসছে বা যাচ্ছে তার কোন সিডিউল রক্ষা করতে পারছে না রেলকর্তৃপক্ষ। এ জন্য ট্রেন যাত্রীদের ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করতে হচ্ছে। আর এ অপেক্ষার জন্য প্লাটফরমে নেই কোন ভালমানের বিশ্রামাগার। ফলে প্লাটফরমেই তাদের দীর্ঘ অপেক্ষা করতে হয়। এদিকে প্লাটফরমের যত্রতত্র দোকানপাট গড়ে উঠায় যাত্রীদের ট্রেনে উঠানামারও সমস্যা হয় বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। ট্রেনযাত্রী উপজেলার সাহেবগঞ্জ গ্রামের আলীমুজ্জামান বলেন, চাকরি ও বিভিন্ন কারণে আমাদের প্রতিনিয়ত ট্রেনযোগে নাটোর এবং সান্তাহার যেতে হয়। সমপ্রতি ট্রেনের সিডিউল বিপর্যয়ের কারণে দীর্ঘ সময় প্লাটফরমে অপেক্ষা করতে হয়। কিন্তু প্লাটফরমে বিভিন্ন খুদে দোকান গড়ে ওঠায় আমাদের প্লাটফরমে অপেক্ষা কষ্টকর হয়ে যায়। বিশেষ করে যখন নারী ও শিশুদের নিয়ে যাত্রা করতে হয় তখন কষ্ট আরও বেড়ে যায়।

Shamol Bangla Ads

অভিযোগ রয়েছে স্টেশনের কর্তৃপক্ষের সাথে যোগসাজশ করেই এসব দোকান গড়ে তোলা হয়েছে। এজন্য প্রতি মাসে কর্তৃপক্ষেকে নিয়মিত মাসোহারও দিতে হয় তাদের। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কাঁচামাল ব্যবসায়ী বলেন, প্রতি মাসে আমাদের দুুই থেকে তিনশত টাকা কর্তৃপক্ষকে দিতে হয়। টাকা না দিলে দোকান উঠিয়ে দেন। এ ব্যাপারে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, মাসোহারার প্রশ্নই আসে না। ব্যবসায়ীরা স্থানীয় হওয়ার অনেকটা গায়ের জোরে তারা দোকান দেয়। এসব অবৈধ দোকান উচ্ছেদে বারবার পদক্ষেপ নেয়া হয়েছে। কিন্তু স্থানীয়দের সহযোগিতা না পাওয়ায় সম্পন্ন করা যায় না। স্থানীয়ভাবে সহযোগিতা পেলে উচ্ছেদ করা সহজ হবে ।

Need Ads
error: কপি হবে না!