ads

বুধবার , ১৬ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারে ৩ নারী ছিনতাইকারি আটক

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৬, ২০১৪ ৭:৩৬ অপরাহ্ণ
মৌলভীবাজারে ৩ নারী ছিনতাইকারি আটক

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার শহরের ঢাকা-সিলেট বাসটেন্ড এলাকা থেকে ৩ নারী ছিনতাইকারিকে আটক করেছে স্থানীয়রা।
১৬ এপ্রিল বুধবার ভোরে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, আউলিয়া খাতুন (৩৫),অনুফা বেগম (৩০),পারবিন আক্তার (২৫)। তাদের বাড়ি ব্রাম্মণবাড়িয়া জেলার নাসিরনগর এলাকায় বলে পুলিশ জানায়। পুলিশ সূত্রে জানা যায়, ভোরের দিকে ঢাকা-সিলেট বাসটেন্ড এলাকার কোদালিছড়া এলাকায় ঐ তিন মহিলা ছিনতাই কালে স্থানীয় লোকজন তাদেরকে ধরে পুলিশকে খবর দেয় । পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে থানায় নিয়ে আসে।

Shamol Bangla Ads

মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এএসআই) নাজমা বেগম বিষয়টি নিশ্চিত করে করে জানান,তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

কুলাউড়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি গ্রেফতার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আনোয়ার আলী(২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ এপ্রিল বুধবার ভোরে পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

আটক আনোয়ার আলী পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত রহমত আলীর ছেলে। কুলাউড়া থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) মোঃ আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন ।

জুড়ীতে ফুলতলা সীমান্ত থেকে ভারতীয় চোরাই মোটরসাইকেলসহ আটক-১

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্ত থেকে ভারতীয় চোরাই মোটর সাইকেলসহ ডালিম আহমদ (২৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়।

আটক চোরাকারবারী ডালিম ফুলতলা ইউনিয়নের পূর্ব বটলী গ্রামের আব্দুল খালিকের ছেলে।

বিজিবির ফুলতলা কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে চোরাই পথে মোটরসাইকেলটি নিয়ে আসার সময় ফুলতলা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

মৌলভীবাজারে অটোরিকশা চাপায় নিহত ১

মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক সড়কের জুগিডহর এলাকায় সিএনজি চালিত অটোরিকশার চাপায় অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে সিলেটগামী একটি অটোরিকশা জুগিডহর এলাকায় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোক্তা অধিকার আইনে জুড়ীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার  বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১৬ এপ্রিল বুধবার দুপুর ১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: আল  আমিন  এ জরিমানা আদায় করেন। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো,  সিলেট ফুড প্রডাক্ট লি: ৩হাজার, সুলতান হোটেল এন্ড সুইটমিট ২ হাজার টাকা ও লুৎফুর ষ্টোর ৩ হাজার টাকা। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য বিক্রি, মেয়াদ উত্তির্ণ পণ্য বিক্রির অভিযোগে এ জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ জেলা কমিটির সদস্য সাংবাদিক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, জুড়ী থানার উপ-পরিদর্শক (এএসআই) মো: দেলোওয়ার হোসেন প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!