ads

শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আরিফ হাসান এর কবিতা ‘বাজেয়াপ্ত দিনরাত্রি’

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ

ওরা হরণ করেছে সমুদয় অধিকার
বাজেয়াপ্ত হয়েছে আমার দিনরাত্রি
আমিও অন্য সবার মতো ভালোবাসি
সূর্যের উত্তাপ আর জোছনার আলো
ভালোবাসি চেনা পথ ধরে হেঁটে যেতে
ফুলে ফুলে দেখি প্রজাপতির নাচন
বন্ধুদের সাথে আড্ডা দেই অলস বিকেলে
বিছানায় শুয়ে রাত জেগে বই পড়ি
ওরা এক লহমায় ছিনিয়ে নিলো তাবৎ সুখ
আগুনে পুড়িয়ে দিলো জীবন তোরঙ্গ ;
তবু নিশুতি রাতের মৃত্যুভয় মুছে ফেলে
রৌদ্ররথে ছুটে চলে দিন…

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!