লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশন একই উপজেলার দুই প্রার্থীর মনোনায়নপত্র বাতিল করেছে । জেলা নির্বাচন কমিশন গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মনোনায়নপত্র যাচাই বাছাই শেষে এ সিদ্ধান্ত নেয় । ভোটার তালিকায় নামের জটিলতা ও ঋণ খেলাপির দায়ে তাদের প্রার্থীতা বাতিল করা হয়।

মনোনয়নপত্র বাতিলকৃতরা হলেন- হাতিবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সালেউদ্দিন আহম্মেদ এবং একই উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহেদুজ্জামান কোয়েল।
জেলা নির্বাচন কমিশনার জেলা প্রাশাসক হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।




