ads

বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়া সন্ত্রাসীদের পক্ষ নিয়েছেন : হানিফ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৫, ২০১৪ ১২:৪৫ পূর্বাহ্ণ

hanifrrr_শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ অভিযোগ করে বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সন্ত্রাসীদের পক্ষ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তিনি ৪ ফেব্র“য়ারী মঙ্গলবার বিকেলে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় সন্ধ্যায় সংসদ ভবনের প্রবেশ গেটে সাংবাদিকদের ওই কথা জানান। এসময় তিনি আরও বলেন, পরিবেশ সৃষ্টি হলে আওয়ামী লীগ যেকোনো সময়ে আলোচনার জন্য প্রস্তুত।
৫ জানুয়ারির নির্বাচনের আগে-পরে গত এক মাসে বিরোধী জোটের ৩শ’ নেতাকর্মীকে হত্যা অথবা গুম করা হয়েছে-খালেদা জিয়ার ওই বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, নির্বাচনের আগে ও পরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোন ঘটনা ঘটেনি। যারা নিহত হয়েছেন তারা সন্ত্রাসী।
আইন-শৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী দমনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে-উলে­খ করে তিনি বলেন, জনগণের জানমাল রক্ষার্থে আইন-শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিবে এটাই স্বাভাবিক।
সমঝোতার জন্য অনন্তকাল অপেক্ষা করা হবে না- খালেদা জিয়ার এ বক্তব্যের জবাবে হানিফ বলেন, জামায়াতের সঙ্গ ত্যাগ করে আলোচনার পরিবেশ সৃষ্টির উদ্যোগ বিএনপিকেই নিতে হবে। পরিবেশ সৃষ্টি হলে যেকোনো আলোচনায় বসতে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে।

Need Ads
error: কপি হবে না!