ঝালকাঠি প্রতিনিধি : তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া মডেল হাইস্কুল মাঠে আয়োজিত অনূর্ধ্ব-১৬ বালকদের ২১ দিনের ভলিবল প্রশিক্ষণ কোর্স গত রোববার শেষ হয়েছে। ক্রীড়া পরিদফতরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ঝালকাঠি জেলা ক্রীড়া অফিস এর আয়োজন করে। এতে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেয় ৩০ জন খেলোয়াড়। সমাপনী অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রী সভাপতিত্ব করেন। সার্টিফিকেট বিতরণ করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অমলেন্দু মজুমদার। বক্তৃতা করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ শামসুল আজিম । প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করেন ভলিবল প্রশিক্ষক যতীন দাস।




