ads

মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপুল উৎসাহউদ্দীপনার মধ্যদিয়ে কুমিল্লায় স্বরসতী পূজা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২২১
বিপুল উৎসাহউদ্দীপনার মধ্যদিয়ে কুমিল্লায় স্বরসতী পূজা অনুষ্ঠিত
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

4তাপস চন্দ্র সরকার, কুমিল­া প্রতিনিধি : সারাদেশের ন্যায় কুমিল্ল­ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাসা-বাড়ীতে উৎসব মুখর পরিবেশে ব্যাপক উৎসাহউদ্দীপনার মধ্যদিয়ে জ্ঞানের দেবী স্বরসতী পূজা অনুষ্ঠিত হয়।  অজ্ঞানতার আধাঁর হতে জীবনকে আলোকিত করার জন্য আজ ৪ ফেব্র“য়ারি মঙ্গলবার পঞ্চমী তিথিতে স্বরসতী মায়ের রাতুল চরণে পূষ্পাঞ্জলী অর্পণ করে নিজেকে সঁপে দেন- স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়–য়া সনাতন ধর্ম্মালম্বী শিক্ষার্থীরাসহ কুমিল­া জেলা পুলিশ, কুমিল­া মেডিকেল কলেজ, কুমিল­া বিশ্ববিদ্যালয়, কুমিল­া সরকারি মহিলা কলেজ, কুমিল­া ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল­া সরকারি কলেজ, কুমিল­া ইষ্টাণ মেডিকেল কলেজ, কুমিল­া জিলা স্কুল, কুমিল­া ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কোটবাড়ী পলিটেকনিক ইন্সটিটিউট, কুমিল­া অজিত গুহ কলেজের সনাতন ধর্ম্মালম্বীরা। এছাড়াও কুমিল­া’র ঐতিহ্যবাহী অভয় আশ্রম, রামমালা আশ্রম, নিবেদিতা ছাত্রী নিবাস, দত্ত হোস্টেল, মহেশাঙ্গন লোকনাথ স্মৃতি তর্পন সংঘ ও যুব সেবা সংঘ, শাসনগাছা ঔষধ ব্যবসায়ি সমিতি, ঠাকুরপাড়া রামকৃষ্ণ আশ্রম, কালিয়াজুরী শীলবাড়ী নবতরুণ সংঘ, রাজরাজেশ্বরী কালীবাড়ী, সিদ্ধেশ্বরী কালীবাড়ী, কাত্যায়নী কালীবাড়ী, আড়াইওরা নম:শূদ্রপাড়া, করুনাময় কালীবাড়ী, বজ্রপুর, গোয়ালপট্টি, ছাতিপট্টি, চকবাজার, তেলিকোণা, পালপাড়া, ঠাকুরপাড়া, মনোহরপুর, বাগিচাগাঁও, রেইসকোর্সসহ নগরী’র বাসা-বাড়ী ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে দিনব্যাপী অনুষ্ঠান সূচী’র মধ্যে ছিল প্রতিমা স্থাপন, মায়ের পূজা, মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, সন্ধ্যায় সন্ধ্যারতি, রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। পুঁজোর দিন বিকেলে প্রতিমা দর্শনে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়–য়া সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পাশা-পাশি সকল ধর্মের তরুণ-তরুনীরা। এছাড়াও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল ধর্মের মানুষের উপস্থিতি মিলন মেলায় রূপ নেয় এবারের সরস্বতী পূজা @ বিদ্যা পূজা।
1এদিকে, সরস্বতী পুঁজোর দিন সকাল থেকেই নগরীর গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন- কুমিল­ার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার ভৌমিক, জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্ত্তী, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টাণ ঐক্য পরিষদ কুমিল­া জেলা শাখা’র সভাপতি চন্দন কুমার রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল­া জেলা শাখা’র সাধারণ সম্পাদক ট্রাস্টি র্নিমল পাল, যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিৎ চক্রবর্তী রাজু, সাংগঠনিক সম্পাদক কমল চন্দ খোকন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল­া জেলা শাখার প্রচার সম্পাদক ও কুমিল­া সিটি প্রেসক্লাব সম্পাদক তাপস চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার  সভাপতি অ্যাড. প্রদীপ দত্ত, সাধারণ সম্পাদক উজ্জ্বল দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আদর্শ সদর উপজেলা শাখা’র  আহবায়ক জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (অবঃ) হারাধন শীল, সদস্য সচিব ডা. মধুসূদন রায়, বাংলাদেশ ছাত্র-যুব-ঐক্য পরিষদ কুমিল­া জেলা শাখা’র সভাপতি মধুসূদন বিশ্বাস লিটন, সাধারণ সম্পাদক সুমন রায়, কুমিল­া’র সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক অমল মজুমদার সহ  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নারীর ক্ষমতায়ন ও পুষ্টি উন্নয়নে শেরপুরে কৃষাণীদের নিয়ে… পরবর্তী সংবাদ সিরাজগঞ্জের ৪ উপজেলায় প্রার্থীদের মধ্য প্রতীক বরাদ্দ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads