ads

শনিবার , ১ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছায় দু’দিনব্যাপি আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১, ২০১৪ ৩:৪৪ অপরাহ্ণ
পাইকগাছায় দু’দিনব্যাপি আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে দু’দিনব্যাপী আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার সকালে সরকারী হাইস্কুল মাঠে উপজেলা শিক্ষা অফিসার দিলিপ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। সহকারী শিক্ষক মোঃ মহসিন আযম ও তাফরোজা নূর চিশতির পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, শেখ ফারুক হোসেন, খান মোঃ আলমগীর, প্রধান শিক্ষক মিজানুর রহমান, নুরুজ্জামান, আব্দুল খালেক, রবীন্দ্রনাথ, আশুতোষ মন্ডল, খলিলুর রহমান, শহীদুল ইসলাম, সেলিনা পারভীন, মাজেদা বেগম, দত্ত চিত্তরঞ্জন, সহকারী শিক্ষক অনুপ কুমার ও আসাদুল­াহ। দু’দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৬৪ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!