ads

বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জুটি বাঁধছেন জিৎ-প্রসেনজিৎ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৬, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ

‘খাকি- দ্যা বেঙ্গল চ্যাপ্টার’- এরপর বাংলায় ‘জিৎ-প্রসেনজিৎ’ জুটির নতুন ছবির আভাস দিলেন টলিউডের ‘বুম্বাদা’। খুব শিগগিরই সুখবর দিতে চলেছেন ২ তারকা সেটাও বলে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Shamol Bangla Ads

‘নেটফ্লিক্স’-এর ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজের প্রচারে কলকাতায় প্রথমবার একসঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিৎকে। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বাকি শিল্পীরাও।

এদিন ‘বুম্বাদা’ বলেন, ‘‘জিতের প্রযোজনা সংস্থায় ‘আয় খুকু আয়’ ছবিতে আমি মুখ্য চরিত্রে অভিনয় করেছি। কিন্তু একসঙ্গে কাজ করা হয়নি। আমরা প্রত্যেক সপ্তাহে ফোনে কথা বলতাম এবার একসঙ্গে কিছু করা উচিত। এই কাজটাই হয়তো প্রথম হওয়ার ছিল। এই কাজের সঙ্গে বাংলার যোগাযোগ আছে, কলকাতাতেই আমরা প্রথম দিনে শুটিং করি।’’

Shamol Bangla Ads

জিতের কথায়, ‘আমার মনে হয় একসঙ্গে এই কাজটা হওয়া আসলে নিয়তিতে ছিল। সবকিছুর একটা সময় থাকে, তাই এই সময়েই হলো।’

জিতের কথা শেষ হতেই প্রসেনজিৎ বলে ওঠেন, ‘আমরা দুই ভাই একসঙ্গে আসছি খুব শিগগিরই, গোপাল তুমি তৈরি থাকো।’

গোপাল অর্থাৎ জিতের দাদা গোপাল মদনানীকেই এই কথা বলেন প্রসেনজিৎ। কারণ জিতের প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার গোপাল মদদানী।

অন্যতম প্রযোজককে ইঙ্গিতপূর্ণ এই কথা বলে বুঝিয়ে দিলেন পরবর্তী ছবির ভাবনাচিন্তা ইতিমধ্যেই হয়তো শুরু করে দিয়েছেন তারা। টলিউডের এবার জিৎ-প্রসেনজিৎ জুটির ম্যাজিক কোন গল্প বলবে, সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!