ads

বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুরে ১৯ দলের কালো পতাকা মিছিল অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩০, ২০১৪ ১২:৫৬ অপরাহ্ণ
ইসলামপুরে ১৯ দলের কালো পতাকা মিছিল অনুষ্ঠিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল বুধবার ইসলামপুরে কালোপতাকা দিবস পালিত হয়েছে। বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা, সাবেক কেবিনেট সচিব ও উপজেলা বিএনপি’র সভাপতি এএসএম আব্দুল হালিম ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারীর নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও ১৯ দলের হাজার হাজার নেতাকর্মী কালোপতাকা হাতে মিছিলে অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বটতলা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সহসভাপতি আমির উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারী, রেজাউল করিম ঢালী, ভিপি জাহাঙ্গীর, যুবদলের আহŸায়ক প্রভাষক নূরে আলম মনির, ছাত্রদলের আহŸায়ক আবু সাইদ বাদশা ও শহিদুল­াহ লিটন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাকিউল ইসলাম তিব্বত, নুরুল ইসলাম নবাব, জিয়াউর রহমান সনেট, সরোয়ার আলম বিপুল, মমিনুল ইসলাম, মাছুদ ঢালীসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!