ads

বুধবার , ২৬ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩ হাজার গাড়ি বহনকারী জাহাজে আগুন, ক্রু সদস্য নিহত

খবর টি পড়েছেন : ৬০২
৩ হাজার গাড়ি বহনকারী জাহাজে আগুন, ক্রু সদস্য নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ডাচ উপকূলে ৩ হাজার গাড়ি বহনকারী একটি জাহাজে আগুন লেগেছে। এতে একজন ক্রু সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। খবর রয়টার্সের

Shamol Bangla Ads

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে জাহাজটি যখন পানামার ফ্রেম্যান্টল হাইওয়েতে ছিল তখন আগুনের সূত্রপাত হয়। জাহাজটি মূলত জার্মানি থেকে মিশরের দিকে যাচ্ছিল। জাহাজে আগুন লাগার ফলে কয়েকজন ক্রু সদস্য ওভারবোর্ডে লাফ দিতে বাধ্য হয়। এসময় একজন ক্রু সদস্য মারা যায়।

ডাচ কোস্টগার্ড জানায়, উদ্ধারকারী জাহাজ গিয়ে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু অধিক পানি ব্যবহার করা হলে জাহাজটি ডুবে যাওয়ার আশঙ্কা থাকে। তাই জাহাজটিকে ভেসে রাখার চেষ্টাও করা হচ্ছে।

Shamol Bangla Ads

ডাচ ডিপার্টমেন্ট অফ ওয়াটারওয়েজ অ্যান্ড পাবলিক ওয়ার্কসের মুখপাত্র এডউইন ভার্স্টিগ বলেছেন, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এটি নিভিয়ে ফেলা খুব কঠিন। কারণ জাহাজটি যেসব পণ্য রয়েছে সেগুলোর কারণে সহজে আগুন নেভানো সম্ভব নয়।

কোস্টগার্ড আরও জানিয়েছে, কীভাবে জাহাজে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে কোন বৈদ্যুতিক গাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আলজেরিয়ায় দাবানল, ৩৪ জনের মৃত্যু পরবর্তী সংবাদ ফিলিপাইনে নৌকা ডুবে ২৫ জনের মৃত্যু, নিখোঁজ ৬