ads

মঙ্গলবার , ৮ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অন্যরকম হ্যাটট্রিক করলেন সাকিব

খবর টি পড়েছেন : ১৬৩
অন্যরকম হ্যাটট্রিক করলেন সাকিব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। যে কোনো ফরম্যাটে সাকিবের বোলিং নিয়ে কখনও কোনো প্রশ্নই তোলার অবকাশ নেই। কিন্তু সাম্প্রতিককালে ব্যাটিংটা প্রায়ই মলিন দেখায় বিশ্বসেরা এ অলরাউন্ডারের। চলতি বিপিএলের প্রথম ৪ ম্যাচে যেমন সবমিলিয়ে করেছিলেন মাত্র ৪৬ রান। সেই সাকিবই শেষ ৩ ম্যাচে আবার দলের ব্যাটিংয়ের ভরসার প্রতীক। আর বোলিং তো তার সবসময়ই সপ্রতিভ। সোমবার (৭ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সাকিবের ব্যাট থেকে এলো ৩৭ বলে ৫০ রানের ইনিংস। পরে বোলিংয়ে নেমে ২০ রানে নিয়েছেন ২ উইকেট।

Shamol Bangla Ads

অধিনায়কের এমন অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ৩২ রানের সহজ জয় পেয়েছে ফরচুন বরিশাল। আর ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ খুঁজে নিতে কোনো সমস্যাই হয়নি সংশ্লিষ্টদের। ব্যাটিংয়ে ফিফটি আর বোলিংয়ে ২ উইকেট নেওয়া সাকিব আরও একবার জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

আজকের এই পুরস্কারের মাধ্যমে ম্যান অব ম্যাচ হওয়ার হ্যাটট্রিক করে ফেললেন সাকিব। এর আগে খুলনা টাইটানসের বিপক্ষে ২৭ বলে ৪১ ও ১০ রানে ২ উইকেট নিয়ে জিতেছিলেন প্রথম ম্যাচসেরার পুরস্কার। পরের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৩১ বলে ৫০ রানের পাশাপাশি ২৩ রানে ৩ উইকেট নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে সাকিবের হাতে ওঠে এই পুরস্কার। কুমিল্লার বিপক্ষেও একই নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিকটি করলেন সাকিব। এই ম্যাচের আগে চলতি আসরে দু’বার করে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদুল ইসলাম। আজ বাকি দুজনকে ছাড়িয়ে তৃতীয়বার ওই পুরস্কার নিজের করে নিলেন সাকিব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জেমি সিডন্সের ওপর অগাধ আস্থা মাশরাফির পরবর্তী সংবাদ মুজিব শতবর্ষ ময়মনসিংহ রেটেড দাবালীগ পুরস্কার বিতরণ