ads

বৃহস্পতিবার , ১০ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্নীতির কথা স্বীকার করলে শ্রীলংকাকে সাধারণ ক্ষমার ঘোষণা আইসিসির

খবর টি পড়েছেন : ১৬০
দুর্নীতির কথা স্বীকার করলে শ্রীলংকাকে সাধারণ ক্ষমার ঘোষণা আইসিসির
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : শ্রীলংকার ক্রিকেটে নানান দুর্নীতির অভিযোগ ক’মাস ধরে। দেশটির জনপ্রিয় সাবেক ক্রিকেট তারকা সনাথ জয়সুরিয়ার নামেও উঠেছে দুর্নীতির অভিযোগ। পরে নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেন জয়সুরিয়া। তাতে অবশ্য লংকান ক্রিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ কিংবা আইসিসির (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্ত থামেনি। তদন্ত চালিয়ে যাচ্ছে তারা। সাবেক কিছু খেলোয়াড়ের জড়িত থাকার অভিযোগও তোলা হয়েছে। কিন্তু তারা কি আর সহজে স্বীকার করেন সে কথা। আইসিসি তাই নিয়েছে অভিনব এক উদ্যোগ। দেশটির ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি, যারা পূর্ববর্তী কোন দুর্নীতি-সংশ্লিষ্ঠ ঘটনা আইসিসির কাছে গোপন করেছে, তাদের জন্য ১৫ দিনের সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে।
আইসিসির নিয়মানুযায়ী, কোন ক্রিকেটার যদি দুর্নীতি-সংশ্লিষ্ঠ কোন ঘটনা অবিলম্বে আইসিসির কাছে না জানায়, সেক্ষেত্রে পরবর্তীতে প্রমাণ সাপেক্ষে তাদের নিষেধাজ্ঞা দেওয়া হবে। তবে ১৬ থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত শিথিল করা হচ্ছে এই নিয়ম। এই ১৫ দিনের মধ্যে যদি কোন ক্রিকেটার বা ক্রিকেট সংশ্লিষ্ঠ ব্যক্তি দুর্নীতিতে জড়িত থাকার ব্যাপারে আইসিসিকে জানায়, তবে কোন শাস্তির মুখোমুখি হতে হবে না তাকে।
এ নিয়ে আইসিসির জেনারেল ম্যানেজার অ্যালেপ মার্শাল সাংবাদিকদের জানান, ‘এবারই প্রথম আইসিসি এমন ক্ষমার সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলংকায় ক্রিকেট দুর্নীতি নিয়ে আমরা বেশ বড় ধরণের চ্যালেঞ্জের সম্মুখিন হয়েছি। সেটা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। যাতে ক্রিকেটার বা অন্য কেউ নির্ভয়ে দুর্নীতির অভিযোগগুলো আমাদের জানাতে পারে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী কিংস পরবর্তী সংবাদ আলিসের হ্যাটট্রিকে রংপুরকে হারাল ঢাকা