ads

মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে এমপির স্বাক্ষর জালিয়াতির অভিযোগে উপজেলা চেয়ারম্যানের অনুজ গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২১, ২০১৪ ৬:৫০ অপরাহ্ণ

protaronaশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সরকার দলীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনের স্বাক্ষর জালিয়াতি করে ভূয়া ডিও লেটার তৈরি করে প্রতারনার অভিযোগে কামারুজ্জামান সেলিম (৩০) নামে এক নিকাহ রেজিষ্টারকে গ্রেফতার করেছে পুলিশ। ২১ জানুয়ারী মঙ্গলবার সকালে শ্রীবরদী পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিকাহ রেজিষ্টার শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম ফর্সার ছোট ভাই।

Shamol Bangla Ads

জানা যায়, উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের নিকাহ রেজিষ্টার কামরুজ্জামান সেলিম স্থানীয় এমপি একেএম ফজলুল হক চানের স্বাক্ষর জাল করে ভূয়া ডিও লেটার তৈরি করে জাল-জালিয়াতির মাধ্যমে বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছিলেন। তার জাল-জালিয়াতির তথ্য ফাস হয়ে পড়লে মঙ্গলবার সকালে শ্রীবরদী উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে স্বাক্ষর জালিয়াতির সত্যতা পাওয়া গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!