ads

মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের ঝিনাইগতীতে গৃহবধূর আত্মহত্যায় প্ররোচনা মামলায় ৭ জন জেল-হাজতে

খবর টি পড়েছেন : ২৩১
শেরপুরের ঝিনাইগতীতে গৃহবধূর আত্মহত্যায় প্ররোচনা মামলায় ৭ জন জেল-হাজতে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদিবাটা গ্রামে গৃহবধূ আত্মহত্যায় প্ররোচনা মামলায় ৭ আসামিকে জেলহাজতে প্রেরন করেছে আদালত। ২১ জানুয়ারী মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বুলবুল আহম্মেদ উভয় পক্ষের শুনানী শেষে আদেশ দেন। আসামিরা হচ্ছে আফরুজা বেগম, সুরত আলী, আবুল হোসেন, জানিয়া খাতুন, ইউনুস আলী ও সাইফুল ইসলাম।

Shamol Bangla Ads

জানা যায়, প্রায় ১ বছর পূর্বে ওই গ্রামের দিনমজুর সৈয়দুর রহমানের কলেজ পড়–য়া মেধাবী কন্যা আঞ্জুমান আরার সাথে প্রেম করে দৈহিক সম্পর্ক গড়ে তোলে একই গ্রামের প্রভাবশালী শাহাদাত হোসেন (২২)। এতে আঞ্জুমান আরা গর্ভবতী হয়ে পড়ে। শাহাদাত হোসেন গর্ভবতী আঞ্জুমান আরা’র কাছ থেকে সটকে পড়ার চেষ্টা করলে গ্রামবাসীদের চাপের মুখে অবশেষে বিয়ে করতে বাধ্য হয়। কিন্তু বিয়ের পর থেকে যৌতুকের দাবিসহ নানা অজুহাতে আঞ্জুমান আরার উপর নেমে আসে স্বামী ও তার পরিবারের লোকদের অমানুষিক নির্যাতন। নির্যাতন সহ্য করতে না পেরে ২৮ অক্টোবর বিষ পানে আত্মহত্যা করে গৃহবধূ আঞ্জুমান আরা। এ ব্যাপারে আঞ্জুমান আরার পিতা বাদী হয়ে শাহাদাত হোসেনসহ ৮ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে অর্ন্তবর্তীকালীন জামিনে ছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সরকারী শিশু পরিবারের শিশুদের মাঝে জেলা প্রশাসকের… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads