রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কচুয়া চিস্তিয়া খানকা শরীফ ও ইসলামী ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার রাত ৯ টায় উপজেলার কচুয়া খানকা শরীফে মোঃ তৌফিকুল ইসলাম’র সভাপতিত্বে ও মোঃ নুরুল ইসলাম’র উপস্থাপনায় মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ ইসলামী ফাউন্ডেশন’র উপ-পরিচালক মুহাম্মদ মাযহারুল মান্নান, আলহাজ্ব সেকেন্দার আলী মন্ডল, মহসিন উদ্দীন খাঁন, হায়দার আলী মন্ডল প্রমূখ। উক্ত মাহফিল পরিচালনা করেন হাফেজ-ক্বারী মোঃ সাজেদুল ইসলাম।




