ads

মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ হবিগঞ্জ ও মৌলভীবাজারে যাচ্ছেন সমাজ কল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২১, ২০১৪ ৩:১৪ অপরাহ্ণ
আজ হবিগঞ্জ ও মৌলভীবাজারে যাচ্ছেন সমাজ কল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী

Syead Moshin Ali-MPমৌলভীবাজার প্রতিনিধি : সমাজ কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্দা সৈয়দ মহসীন আলী ৮দিনের সফরে হবিগঞ্জ ও মৌলভীবাজার যাচ্ছেন। সফরসূচি অনুযায়ী ২১ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২টায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর বাজারে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের পথ সভায় যোগদান করবেন। দুপুর ১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে সংবর্ধনা সভায় যোগদিবেন। বিকেল ৪টায় মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ) মাজার, মা-বাবার কবর জিয়ারত, ও মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করবেন।

Shamol Bangla Ads

বুধবার সকালে নিজ বাসভবনে জেলা নেতৃবীন্দের সাথে সাক্ষাত, সন্ধ্যায় রায়শ্রী শেখ সাহাব উদ্দিন মাজার জিয়ারত ও ওরসে এ যোগ দিবেন। বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রলীগ সভাপতি মো: জাকারিয়ার মায়ের কুলখানি অনুষ্ঠানে যোগদান করবেন। রাতে জেলা আইনজীবি সমিতির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে যোগ দিবেন। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত জেলার নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন জনসভায় যোগদান করবেন মন্ত্রী।এদিকে জেলা আওয়ামীলীগের কৃষি বিষায়ক সম্পাদক মো:ফজলুল করিম জানান, সাবেক পৌর চেয়ারম্যান থেকে নতুন এ মন্ত্রী’কে বরণ, অভিনন্দন ও স্বাগত জানিয়ে রঙিন পোস্টার ও ডিজিটাল ব্যানারে ভরে গেছে মৌলভীবাজার শহর। হচ্ছে মাইকিং, দলীয় নেতা-কর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণীর মানুষ স্বতস্ফ‚র্তভাবে তাকে স্বাগত জানিয়ে শহরে তোরণ নির্মাণ করেছে।দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে সৃষ্টি হয়েছে ভিন্ন রকমের আমেজ। মঙ্গলবার বিকেল ৪টায় মন্ত্রী ঢাকার উদ্দেশে মৌলভীবাজার ত্যাগ করবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!