স্টাফ রিপোর্টার : শেরপুরে আইনজীবীর এক কলেজপড়ুয়া কন্যাকে অপহরণ, ধর্ষণ ও সহায়তার অভিযোগে নায়কসহ ব্যবসায়ী পরিবারের ৭ জনের বিরুদ্ধে আদালতে দায়েরকৃত নালিশী মামলাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা হিসেবে রেকর্ডের নির্দেশ দেওয়া হয়েছে। ২০ জানুয়ারী সোমবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ রবিউল হাসান ওই নির্দেশ দেন।

উল্লেখ্য, শেরপুর শহরের খরমপুর মহল্লার এক মহিলা আইনজীবী ও প্রয়াত মুক্তিযোদ্ধার কন্যা শেরপুর সরকারী মহিলা কলেজের একাদশ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী (১৬) কে অপহরণ, ধর্ষণ ও সহায়তার অভিযোগে প্রতিবেশি নায়ক আবিদ রহমানসহ এক ধনাঢ্য ব্যবসায়ী পরিবারের সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে রবিবার ওই মামলাটি দায়ের হয়। সোমবার খবরটি ‘শ্যামলবাংলা২৪ডটকম’ এ প্রকাশিত হলে তা নিয়ে শেরপুরে তোলপাড় সৃষ্টি হয়।




