বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি : বাবুগঞ্জে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী লাকি আক্তার ধর্ষন ও হত্যা মামলার প্রধান আসামী লম্পট বেয়াই দুলালকে বাবুগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে। থানা সূত্রে জানাগেছে,বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠী গ্রামের মৃতঃ কাশেম খলিফার মেয়ে ও বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনী পড়ুয়া স্কুল ছাত্রী লাকী আক্তার(১৪)এর বৃদ্ধ মাতা জাহানারা বেগম বাড়ীতে না থাকার সুযোগে গত বছরের ৪ জুলাই সকালে স্কুল ছাত্রী লাকি আক্তারের প্রবাসী ভাই ফোরকান খলিফার স্ত্রী রুবিনা বেগমের ভাই একই গ্রামের লম্পট দুলাল হাওলাদার (৪০) বিয়াইন লাকী আক্তারকে ধর্ষন করে পরে শ্বাস রোধ করে হত্যা করে।পরে নিহত স্কুল স্ত্রী লাকি আক্তারের লাশ ঘরের দোতলার আঁড়ার সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। ঘটনায় দিন দুপুরে নিহত লাকি আক্তারের ভাবী রুবিনা বেগম ও বাড়ীর পাশের লোকজন লাকিকে কোথাও খুঁজে না পেয়ে ঘরের দোতালায় খুঁজতে দেখতে পায় স্কুল ছাত্রী লাকি আক্তারের লাশ আঁড়ার সাথে ঝুলানো রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে বাবুগঞ্জ থানা পুলিশ নিহত লাকি আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের প্রেরন করা হলে চিকিৎসকরা জানান স্কুল ছাত্রী লাকি আক্তারকে ধর্ষন করে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।এ ব্যাপারে নিহত লাকি আক্তারের ভাই বাদী হয়ে দুলাল হাওলাদার ও তার বোন রুবিনা বেগমকে আসামী করে বাবুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই হত্যা মামলার প্রধান আসামী দুলাল হাওলাদার দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গত শনিবার রাতে বাবুগঞ্জ থানার এস আই আমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ঢাকার কামরাঙ্গিরচর থানা এলাকা থেকে লম্পট দুলাল হাওলাদারকে গ্রেফতার করে।




