ads

সোমবার , ২০ জানুয়ারি ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূর্বধলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে এক যুবকের ৬ মাসের কারাদন্ড

খবর টি পড়েছেন : ২৬৭
পূর্বধলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে এক যুবকের ৬ মাসের কারাদন্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় অবৈধভাবে কংস নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে রবিবার সন্ধ্যায় অতিরিক্ত বালু বোঝাই একটি ট্রাকসহ লিটন (২৬) নামে এক যুবককে আটক করে নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

Shamol Bangla Ads

আটককৃত লিটন ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। এ ঘটনার প্রতিবাদে রবিবার রাত থেকে পরিবহন ধর্মঘট পালন করেছে শ্রমিক সংগঠন। ফলে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে সকল যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার উপজেলার জারিয়া কংস নদীর বেইলি ব্রীজের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকে করে ওই বালু নিয়ে যাচ্ছিলেন লিটন মিয়া। খবর পেয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহা. হেলাল উদ্দিন শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জালশুকা নামক স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই যুবককে অর্থদন্ড ও কারাদন্ডাদেশ প্রদান করেন। এরই প্রতিবাদে শ্রমিক নেতারা ধর্মঘটের ডাক দেয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নবাবগঞ্জে ১৮ দলের বিক্ষোভ সমাবেশ পরবর্তী সংবাদ কেশবপুরে যৌতুকের দাবিতে গৃহবধুর ওপর পাশবিক নির্যাতন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads