ছাতক প্রতিনিধিঃ ছাতকে জামায়াত নেতা, ইউপি সদস্য সাইম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে জালালপুর পয়েন্ট থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। সাইম উদ্দিন উত্তর খুরমা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী এবং ১৮দলীয়জোটের সদস্য সচিব। সে ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের সাবেক মেম্বার রমিজ উদ্দিনের পুত্র। ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুন্সি, তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলাসহ থানায় একাধিক মামলা রয়েছে।




