ads

বুধবার , ৮ জানুয়ারি ২০১৪ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঘাটাইলে ব্যবসায়ী খুন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৮, ২০১৪ ৬:১৩ অপরাহ্ণ

443234255টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নন্দনগাতী গ্রামে সবুজ খান(২৮)নামের এক মাছ ব্যবসায়ীকে গলায় রশি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দূবৃত্তরা। বুধবার সকালে বাড়ীর পাশের একটি জঙ্গল থেকে ঘাটাইল থানার পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, নন্দনগাতি গ্রামের সাহেব খানের ছেলে সবুজ খান বাবার সাথে ঘাটাইল বাজারে নিজেদের মাছের আড়তে কাজ করতো । পাশাপাশি সে কাচা মালের ব্যবসা করতো। সবুজ প্রতিদিন বাজার শেষে বাড়ি ফিরলেও মঙ্গলবার সে রাতে বাড়ী ফিরে নাই। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠান। ঘাটাইল থানার ওসি ফজলুল কবির জানান, সবুজকে শ্বাসরোধকরে হত্যা করা হয়েছে। কি কারনে কারা হত্যা করেছে সে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Need Ads
error: কপি হবে না!