ads

শনিবার , ৪ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নীলফামারীর ডোমারে ভোটকেন্দ্রে আগুন : আ’লীগ কার্যালয়ে ককটেল হামলা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৪, ২০১৪ ১২:২৫ অপরাহ্ণ

Nilphamari__District_Map_Bangladesh-3নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলার ডোমার উপজেলার দুটি ভোট কেন্দ্রে আগুন ও উপজেলা আওয়ামী লীগ কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৮ টা থেকে সাড়ে ৯টার মধ্যে এসব নাশকতার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বামুনিয়া ইউনিয়নের বারবিসা ও ডোমার সদর ইউনিয়নের চিকনমাটি ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। টের পেয়ে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এতে ভোট কেন্দ্রগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ জানান, রাত সোয়া ৯টার দিকে ডোমার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে স্থানীয় লোকজন আতংকিত হয়ে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল নয়, চকলেট বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে আতংকিত হওয়ার কোন কারণ নেই।

Need Ads
error: কপি হবে না!